কমলগঞ্জ গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ কিলোমিটার রাস্তা পাকা করণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ৮৮ লক্ষ ১২ হাজার ৪৫৪ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালাছড়া সার্কুলার সড়ক ভায়া কালাছড়া স্লুইস গেইট ১ কিলোমিটার ৯৭ লক্ষ ৩৩ হাজার ৫৮১ টাকা ব্যয়ে এবং বিকেলে মাধবপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে আদমপুর ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত ১ কিলোমিটার সড়ক ৯০ লাখ ৭৮ হাজার ৮৭৩ টাকা ব্যয়ে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual1 Ad Code

এসব সুধী সমাবেশে বক্তব্য রাখেন এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ আজীম উদ্দীন সরদার, কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিন, আওয়ামী লীগ নেতা এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, দেওন্ডী টি কোম্পানী লিমিটেড এর মহা-ব্যবস্থাপক শওকত আলম হিলালী, ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড ধলাই ভ্যালির উপ-মহাব্যবস্থাপক মোঃ সামছুল ইসলাম সেলিম, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসাইনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!