কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও ম্যাগাজিন অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও ম্যাগাজিন অনুষ্ঠান

  • শনিবার, ২০ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমি ও আবনিটেন ক্লাব এর আয়োজনে মাধবপুর ইউনিয়নের শিববাজারে ঐতিহ্যবাহী জোড়াম-পে প্রতি বছরের ধারাবাহিকতায় গত শুক্রবার (১৯ আগষ্ট) রাত ৮টায় এক আলোচনা সভা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পাঞ্চজন্য” অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

আনবিটেন ক্লাব সভাপতি শিক্ষক রানা রঞ্জন সিংহের সভাপতিত্বে ও সজিব সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনবিটেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নির্মল এস পলাশ, আনবিটেন ক্লাবের সাধারণ সম্পাদক সুরজিৎ সিংহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মণিপুরি শিশু শিল্পীদের পরিবেশনায় সমবেত গীতা পারায়ণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে আনবিটেন ক্লাবের মণিপুরি শিল্পীদের অংশগ্রহণে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পাঞ্চজন্য” অনুষ্ঠিত হয়। এতে নৃত্য, গান, শ্রীকৃষ্ণের আবির্ভাব নাটক প্রদর্শন করা হয়। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক লোকজন অনুষ্ঠান উপভোগ করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!