আত্রাইয়ে এক মাদকসেবীর জেল-জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে এক মাদকসেবীর জেল-জরিমানা

  • সোমবার, ২২ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মামুন শেখ (৩৫) নামে এক মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচরিক।

Manual4 Ad Code

রোববার রাত্রি আনুমানিক সারে সাতটার দিকে উপজেলা সমাজসেবা অফিস সংলগ্ন এলাকায় অভিযানকালে এই দন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। দন্ডপ্রাপ্ত মানুন শেখ উপজেলার শিবপুর গ্রামের দলিল শেখের ছেলে।

জানা যায়, মামুন শেখ দির্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। রোববার সন্ধায় উপজেলা সমাজসেবা অফিস সংলগ্ন এলাকায় সে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের বিচারক। মাদক সেবন অবস্থায় মামুন শেখকে আটকের পর তৎক্ষনাৎ মোবাইল কোর্ট বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

Manual1 Ad Code

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!