বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উদে্যোগে দরিদ্র পরিবারে নলকুপ স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উদে্যোগে দরিদ্র পরিবারে নলকুপ স্থাপন

  • সোমবার, ২২ আগস্ট, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র অর্থায়নে বড়লেখা পৌরসভার আদিত্যের মহল পূর্বচক এলাকর একটি দরিদ্র পরিবারে নলকুপ স্থাপন করে দেয়া হয়েছে। বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানীয়জলের অভাবে পরিবারটি চরম দুর্ভোগ পোয়াচ্ছিল। রোববার বিকেলে ভুক্তভোগী পরিবারকে নতুন নলকুপ বুঝিয়ে দেয়া হয়েছে।

Manual4 Ad Code

জানা গেছে, পানীয় জলের কষ্টের ব্যাপারে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র নেতৃবৃন্দের কাছে ভুক্তভোগী পরিবারটি একটি অগভীর নলকুপের জন্য আবেদন করে। তাৎক্ষণিক ফাউন্ডেশন নেতৃবৃন্দ নলকূপ প্রদানের সম্ভাব্যতা যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতৃবৃন্দ বিশুদ্ধ পানীয়জলের নিদারুণ কষ্টের বিষয়টি উপলব্দি করে ভুক্তভোগী পরিবারকে জরুরী ভিত্তিতে একটি নলকুপ স্থাপন করে দেয়ার সিদ্ধান্ত নেন। গত ১৮ আগষ্ট আনুষ্ঠানিকভাবে নলকুপ স্থাপনের কাজ শুরু হয়। গত ২১ আগষ্ট রোববার বিকেলে নলকুপ স্থাপনের কাজ শেষ হলে তা ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দিয়েছেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল। এসময় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম স্বপন, ফাউন্ডেশনের শুভাকাঙ্খী ও স্থানীয় প্রতিনিধি শামীম আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews