তারাপাশা বিষ্ণুপদ ধামের নতুন পরিচালনা কমিটি : সভাপতি নেপাল দত্ত সম্পাদক রুদ্রজিত দে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

তারাপাশা বিষ্ণুপদ ধামের নতুন পরিচালনা কমিটি : সভাপতি নেপাল দত্ত সম্পাদক রুদ্রজিত দে

  • সোমবার, ২২ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দীর্ঘ প্রায় এক বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী তারাপাশা বিষ্ণুপদ ধামের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকাল ১১টায় এ উপলক্ষে তারাপাশা বিষ্ণুপদ ধাম প্রাঙ্গণে ধাম পরিচালনা কমিটির আহবায়ক ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপদিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) বাবলু সুত্রধর, রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল দাসসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নেপাল দত্তকে সভাপতি ও রুদ্রজিত দে-কে সাধারণ সম্পাদক করে আগামী ৫ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট তারাপাশা বিষ্ণুপদ ধামের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্থানীয়সহ রাজনগর উপজেলার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলাম্বী লোকজন উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!