বড়লেখায় পেট্টল বিক্রিতে অনিয়ম, জরিমানা গুনল ৩ দোকানদার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যারিস্টার আব্দুর রকিব : ছাতকে তরুণদের জন্য অনুপ্রেরণা  প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন ছাতকের গোবিন্দগঞ্জ সাদাপুলে টিকটক লাবণ্য রুমির গালাগালির প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ বড়লেখার দক্ষিণভাগ বাজার ও ডাকঘরের আঙিনা পরিচ্ছন্নতায় ইউএনও’র অভিযান কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে কৃতিশিক্ষার্থী সংবর্ধণা কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন   শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক দিল অঙ্গীকার কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন

বড়লেখায় পেট্টল বিক্রিতে অনিয়ম, জরিমানা গুনল ৩ দোকানদার

  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় নানা অনিয়মের দায়ে ৩টি খোলা পেট্টলের দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় বিএসটিআই সিলেটের উর্ধ্বতন পরীক্ষক সুমন সাহা ও থানার এসআই জিয়াউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

Manual4 Ad Code

জানা গেছে, ওজন কারচুপিসহ নানা অনিয়মের দায়ে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের একটি খোলা পেট্টলের দোকানকে ২০ হাজার টাকা ও দক্ষিণ শাহবাজপুর বাজারের দুইটি খোলা পেট্টলের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজারসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী অভিযানে ৩টি খোলা পেট্টলের দোকানদারকে অনিয়মের দায়ে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, অনিয়মের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!