সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২টি মামলা আসামি নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২টি মামলা আসামি নিহত

  • সোমবার, ৩ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মান্নান মুন্না (৩৫) নামের ১২টি মামলা আসামি নিহত হয়েছে। সোমবার ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে ঘটেছে।

Manual1 Ad Code

পুলিশের দাবি, নিহত মুন্না মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ ১২টি মামলার আসামি।

Manual2 Ad Code

নিহত মুন্না জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার বিকেলের দিকে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে মুন্নাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে তথ্য দিয়েছিল তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। এমন তথ্য পেয়ে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাবার পথে অজরগ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

Manual4 Ad Code

কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হাটে। এরপর ঘটনাস্থল থেকে আহতাবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ জন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা রেকর্ড করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!