টেকসই নিরাপত্তায় প্রদীপ্ত কুড়িগ্রাম গড়ার প্রত‍্যয় নবাগত পুলিশ সুপারের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

টেকসই নিরাপত্তায় প্রদীপ্ত কুড়িগ্রাম গড়ার প্রত‍্যয় নবাগত পুলিশ সুপারের

  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: পুলিশ সুপারের কার্যালয়ে ২৫ আগস্ট বৃহস্পতিবার  জেলা প্রেসক্লাব, কুড়িগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত এসপি আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় তিনি টেকশই নিরাপত্তায় প্রদীপ্ত কুড়িগ্রাম গড়ার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।
কুড়িগ্রামে মাদকের যে ভয়াবহতা সেটি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত এসপি। কুড়িগ্রামে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডগুলো টেকশই উন্নয়নের স্বার্থে যথাযথভাবে দ্রুত সম্পন্ন করতে পুলিশ প্রশাসন  সহায়ক ভুমিকা পালন করবে বলেও জানান তিনি। সাক্ষাতের শুরুতে নবাগত এসপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা, সাধারণ সম্পাদক আমিনুর রহমান,  সহ-সভাপতি ফজলে রাব্বী এ্যান্টনী,  সাংগঠনিক  সম্পাদক নুরুল ইসলাম, সদস‍্য সাংবাদিক জিএম ক‍্যাপ্টেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞাসহ জেলা প্রেসক্লাবের সদস‍্যবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!