বড়লেখায় ভারত যাওয়ার সময় সীমান্তে ৭ রোহিঙ্গা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় ভারত যাওয়ার সময় সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে আটক ৭ রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কুমারশাইল মাদ্রাসার পাশ থেকে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে তাদের লাতু বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পে তুলে সোপর্দ করা হয়। ওইদিন সন্ধ্যায় লাতু বিজিবি তাদেরকে থানায় হস্তান্তর করে।

Manual7 Ad Code

আটক রোহিঙ্গা মুসলমানরা হলেন, মো. শফিকুল (১৯), সমিন আরা (১৮), রুজিনা আক্তার (১৭), শুকতারা বেগম (১৫), ফাতেমা খাতুন (১৭), মল্লিকা বেগম (১৫) ও আছিয়া (১৬) আক্তার।

Manual1 Ad Code

সূত্র জানায়, আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্প থেকে পালিয়ে বড়লেখায় এসেছিলেন।

Manual5 Ad Code

থানা পুলিশ, বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল মাদ্রাসার পাশ থেকে সন্দেহজনক চলাফেরার কারণে ওই দুই তরুণ-তরুণীসহ ৭ কিশোরীকে আটক করেন। আটককৃতরা রোহিঙ্গা মুসলমান নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোক আটক তাদেরকে লাতু বিজিবির ক্যাম্পে সোপর্দ করেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। পরে ওইদিন সন্ধ্যায় বিজিবি তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে জানান, তার ইউনিয়নাধীন কুমারশাইল এলাকা থেকে সাত রোহিঙ্গাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাদের বিজিবির হাতে তুলে দেয়া হয়েছে। তারা ভারতে যাওয়ার চেষ্টা করেছে বলে বিজিবির কাছে স্বীকার করেছে। ধারণা হচ্ছে, স্থানীয় কোনো দালাল চক্র তাদেরকে ভারতে পাচার করছিল।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কুমারশাইল এলাকা থেকে আটক রোহিঙ্গাদের বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছে বলে স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!