বড়লেখায় জামে মসজিদে দেড়লাখ টাকা অনুদান দিল বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় জামে মসজিদে দেড়লাখ টাকা অনুদান দিল বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে

  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

সামাজিক সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে উপজেলার নির্মাণাধীন অজমির-মুড়িরগুল ডেরি জামে মসজিদে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে। গত ২৯ আগষ্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল ও অন্যান্য অতিথিবৃন্দ।

Manual5 Ad Code

এলাকার প্রবীণ মুরব্বি আহমদ আলীর সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রতিনিধি শামীম আহমেদের সঞ্চালনায় অনুদান প্রদানের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র সভাপতি শাহীন ইকবাল।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম স্বপন। মসজিদ পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান, সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র দাতা ও শুভাকাঙ্খি কাতার প্রবাসী শহীদ আহমদ, ব্যবসায়ী এমরান হোসোন গণি, সমাজসেবক মস্তফা উদ্দিন, তরুণ সমাজসেবক জাহিদুল ইসলাম জাভেদ, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র শুভাকাঙ্খি করিম মাহমুদ কারিন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!