কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ইসকনকর্মী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ইসকনকর্মী নিহত

  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে অজয় রাউটিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম টিলার লক্ষিনন্দর রাউটিয়ার ছেলে। সে ইসকনের একজন কর্মী বলে জানা যায়। গত রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ-বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়কের মাধবপুর নওয়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

স্থানীরা জানান, অজয় রাউটিয়া দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পাত্রখোলা যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাধবপুর নওয়াগাঁও এলাকার একটি কালভার্টের পাশের পাকা পিলারের সাথে ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অজয় রাউটিয়ার লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews