কমলগঞ্জে প্রধান শিক্ষিকার ৩ দিন কারাভোগ : সাময়িক বরখাস্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে প্রধান শিক্ষিকার ৩ দিন কারাভোগ : সাময়িক বরখাস্ত

  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দেওয়া মামলায় আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গ্রেফতার হয়ে ৩ দিন কারাভোগ করেছেন। প্রধান শিক্ষিকার কারাভোগে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বলে জানা যায়।

Manual4 Ad Code

জানা যায়, গত ৫ আগস্ট ভোর রাতে কমলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামের পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক কামাল উদ্দিন চৌধুরীর বাড়িতে ভোর রাতে বাসায় প্রবেশ করে হামলার ঘটনায় তার ভাবী আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা, ২ ছেলে তানিম চৌধুরী ও রাহিব চৌধুরীকে আসামী করে ৬ আগস্ট কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছিল।

Manual3 Ad Code

থানায় দায়েরকৃত মামলায় গত ২৮ আগস্ট রাতে প্রধান শিক্ষিকা পারভীন সুলতানাকে পুলিশ গ্রেফতার করতে গেলে তিনি অসুস্থ হলে রাতেই তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশি পাহারায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন ২৯ আগস্ট সকালে প্রধান শিক্ষিকাকে মৌলভীবাজার আদালতে তুললে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। পরে ১ সেপ্টেম্বর প্রধান শিক্ষিকার মামলাটি জজ আদালতে নিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে অস্থায়ী জামিন প্রদান করে। ২৮ আগস্ট রাতে আবার প্রধান শিক্ষিকার ছোট ছেলে কলেজ ছাত্র রাহিব চৌধুরীকে সিলেট থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারগারে পাঠায় এবং পরে তাকে রিমান্ড আবেদন করে পুলিশ। এ ঘটনায় মৌলভীবাজার জেলা প্রথমিক শিক্ষা বিভাগ আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকিাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষিকা পারভীন সুলতানার বরখাস্তের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার চুড়ান্ত প্রতিবেদন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তবে তিনি মাসিক ভেতন ভাতা পাবেন।

কমলগঞ্জ থানায় অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক কামাল উদ্দীন চৌধুরীর করা মামলা সূত্রে ও তার সাথে আলাপকালে তিনি বলেন, তার বড় ভাই জামাল উদ্দীন জীবিত থাকাকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে অনেক বছর ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে তার ভাবী প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা ও তার দুই ছেলে তামিম চৌধুরী ও রাহিব চৌধুরী পরিকল্পিতভাবে তাকে প্রাণে মারার উদ্দেশ্যে গত ৫ আগস্ট ভোর রাতে তার বাড়িতে হামলা চালান। হামলায় দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেওয়া হয়। তাই ঘটনার পর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে তিনি সুবিচার প্রার্থনা করে ৬ আগস্ট কমলগঞ্জ থানায় মামলা করেছেন।

Manual5 Ad Code

আলমাছ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষিকা পারভীন সুলতানা রোববার দুপুরে এ প্রতিনিধিকে বলেন, দেবর কামাল উদ্দীন চৌধুরী পুলিশে থাকাকালীন সময় থেকে তার বড় ভাই (প্রধান শিক্ষিকার স্বামী) জামাল উদ্দীন চৌধুরীর সাথে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধে তিনি নিজে সু-পরিকল্পিতভাবে একটি রহস্যজনক হামলার তৈরী করে তাদেরকে ফাঁসিয়েছে। আর এ পরিকল্পনায় তার বড় ছেলে তামিম চৌধুরীর স্ত্রী প্রমি আক্তারকে তালাক দেওয়া সে দেবরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে মিথ্যা বানোয়াট কথাবার্তা দিয়ে। তিনি জোর দাবি করেন, সরেজমিন আমার এলাকার (শ্রীনাথপুর) গ্রামের বাসিন্দাদের বক্তব্য গ্রহন করে জোর তদন্ত করলে এ রহস্যজনক মামলার সত্যতা বেরিয়ে আসবে।
সরেজমিন শ্রীনাথপুর গ্রামে গেলে নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসীরা বলেন, মরহুম জামাল উদ্দীন চৌধুরী ও ছোট ভাই অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক কামাল উদ্দীন চৌধুরীর জমি নিয়ে বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছে। কামাল উদ্দীন খুবই চতুর ও ভয়ানক ব্যক্তি। তাই গ্রামবাসী তাদের বিষয়ে কিছু বলতে সাহস পান না। তারও মনে করেন এ হামলাটি রহস্যজনক হবে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক কামাল উদ্দীনের অভিযোগ এফআইআর হওয়ায় প্রধান শিক্ষিকা পারভীন সুলতানার ছোট ছেলে রাহিব চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আর মামলার বিষয়ে তদন্ত চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!