বড়লেখায় শয়নকক্ষ থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় শয়নকক্ষ থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রসেন্দ্র কুমার দাসের রহস্যজনক মৃত্যু ঘটেছে। রোববার সকালে শয়নকক্ষক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মহারানি গ্রামের মৃত উপেন্দ্র কুমার দাসের ছেলে। দুপুরে পুলিশ নিহত স্কুল শিক্ষকের লাশ ময়না তদেন্তর জন্য মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ও ঋণের চাপে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

Manual6 Ad Code

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রসেন্দ্র কুমার দাসের স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে কানাইঘাট উপজেলায় তার বাবার বাড়িতে থাকছেন। এছাড়া রসেন্দ্র দাস ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন। এসব কারণে তিনি একধরনের মানসিক চাপে ভোগছিলেন।

Manual6 Ad Code

এদিকে শনিবার রাত নয়টার দিকে স্বজনদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজকক্ষে ঘুমাতে যান সিনিয়র শিক্ষক রসেন্দ্র কুমার দাস। রোববার সকালে রসেন্দ্রের কোনো সাড়া শব্দ না পেয়ে বোন তার কক্ষে গিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ করে।

Manual2 Ad Code

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে শিক্ষক রসেন্দ্র কুমার দাসের স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িত রয়েছেন। এছাড়া তিনি ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন। এসব কারণে তিনি হয়তো একধরনের মানসিক চাপে ছিলেন। প্রাথমকিভাবে আত্মহত্যাই বলে মনে হচ্ছে। দীর্ঘক্ষণ দড়িতে ঝুলে থাকায় গলায় দাগের সৃষ্টি হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!