ভূরুঙ্গামারীতে ভূয়া কাস্টমস কর্মকর্তা জনতার হাতে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভূরুঙ্গামারীতে ভূয়া কাস্টমস কর্মকর্তা জনতার হাতে আটক

  • বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাস্টমস্ কর্মকর্তার পরিচয়ে ভ্যাট আদায়ের সময় স্থানীয় জনতা ১ব্যক্তিকে আটক করেছে ।
আটক ওই ব্যক্তির নাম তপন কুমার দাস (৩২)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের নিতাই চন্দ্র দাসের পুত্র।
গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী ঘাটপার বাজার এলাকায় ভূয়া কাস্টমস্ কর্মকর্তা আটকের এ ঘটনা ঘটে।
জানাগেছে, তপন কুমার দাস নিজেকে জয়মনিরহাট কাস্টমস্ অফিসের কর্মকর্তা পরিচয়ে ঐদিন সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপাড় বাজারে টিন ব্যবসায়ী আমিনুর রহমানের দোকান ও মামুনুর রশিদ এর দোকানে গিয়ে ভ্যাটের কথা বলে ৩ হাজার টাকা দাবী করে।
সে বলে এ মাসে ১হাজার ৫শ টাকা দিতে হবে এবং পরবর্তী মাসে ৩ হাজার টাকা দিতে হবে। না হলে ভ্যাট ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তপন কুমারের কথাবার্তায় ব্যবসায়ীদের সন্দেহ হলে স্থানীয়রা তপনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে  ভুরুঙ্গামারী  থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের কাস্টমস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এই নামে অত্র অফিসে কোন কর্মকর্তা নেই।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, যাদের কাছে চাঁদা চেয়েছে তারা যদি কেউ অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে কেউ অভিযোগ না করায় বুধবার (৭ সেপ্টেম্বর)সংশ্লিষ্ট থানা পুলিশ বাদী হয়ে নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!