আত্রাইয়ে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

আত্রাইয়ে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি’র নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আত্রাই নদীর উপর নবনির্মিত আত্রাই সেতুর উত্তর পার্শ্বে এই বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হয়।

Manual7 Ad Code

আত্রাই উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো.আব্দুল জলিল চকলেট।

উপজেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লেন্স কর্নেল (অব:) আবদুল লতিফ খাঁন।

Manual6 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই- রানীনগর) বিএনপির নেতা, নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম রেজু।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক আমিনূল হক বেলাল, আত্রাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল, যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মান্নান, জেলা বিএনপি‘র সদস্য ফরিদুজ্জামান ফরিদ, সদস্য জহুরুল হক খোকন, সদস্য নুর ই আলম মিঠু, সদস্য কামরুল আহসান শাহীন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মো.ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম পবলু, নওগাঁ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমিয় কুমার দাস।

Manual6 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা আবদুল মান্নান, থানা যুবদলের আহ্বায়ক শেখ একরামুল বারী রঞ্জু, যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, আসাদুজ্জামান বুলেট, জাহাঙ্গীর আলম মিঠু, কামরুল হাসান সাগর, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান শেখ মো.মুঞ্জুরুল আলম মুঞ্জু, বিএনপির নেতা সাহাদৎ হোসেন রকেট, কৃষক দলের আহবায়ক মো. আলাউদ্দীন মন্ডল, সেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, ছাত্রদলের আহবায়ক শাকিল হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা/কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!