কমলগঞ্জে অভিমান করে বিষপানে বিদেশ ফেরৎ নারীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে অভিমান করে বিষপানে বিদেশ ফেরৎ নারীর মৃত্যু

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামের বশির মিয়ার মেয়ে পারুল বেগম (৩৫)। প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় একমাত্র ছেলেকে স্বামীর কাছে রেখে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে গৃহকর্মীর কাজ নিয়ে মধ্যপ্রাচ্য গমন করেন। মায়ের অসুস্থ্যতার কথা শুনে পারুল বেগম করোনা দুর্যোগ শুরুর আগেই দেশে ফিরেন। দেশে ফিরে ভাই বাছিত মিয়ার কাছে তার পাওনা টাকা চাইতে গেলে শুরু হয় বিরোধ। অভিমান করে রোববার (২ আগষ্ট) রাত ১২টায় বড় ভাই বাছিত মিয়ার বসত ঘরের দরজার সামনে বিষপানে আত্মহত্যা করেন বিদেশ ফেরৎ পারুল বেগম।

গ্রামবাসীরা জানান, প্রবাসে থাকাকালীন পারুল বেগম অর্জিত টাকা তার ভাই বাছিত মিয়ার কাছে পাঠাতেন। দেশে ফেরার পর ভাই বাছিত মিয়া ও তার বোনের সাথে বিরোধ দেখা দেয়। পারুল বেগম মাঝে মধ্যে নিকট আত্মীয়দের কাছে এসব ঘটনার বিচার প্রার্থীও হন। ঈদের সময় কেনা কাটার জন্য ভাইয়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে ঈদের বিষপান করে পারুল বেগম। তাকে উদ্ধার করে রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পারুলের লাশ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত পারুলের বড় ভাই বাছিত মিয়া বলেন, সে বিষপানে আত্মহত্যা করেছে ঠিক। তবে সে এমনিতেই মানসিক ভারসাম্যহীন ছিল। তার কোন টাকা পয়সা কেউ আত্মসাৎ করেনি।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশি তদন্তকালে গুরুত্বসহকারে সবকিছু খতিয়ে দেখা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!