বড়লেখায় চুরি মোটরসাইকেল কোম্পানীগঞ্জে উদ্ধার, চোর গ্রেফতার-আদালতে স্বীকারোক্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় চুরি মোটরসাইকেল কোম্পানীগঞ্জে উদ্ধার, চোর গ্রেফতার-আদালতে স্বীকারোক্তি

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা পৌরশহর থেকে দিনে-দুপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য আলমাছ উদ্দিন ওরফে সাজু (৩০)-কে পুলিশ গ্রেফতার করেছে। সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় তাকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেউ (থানা বাজার) এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাজু কানাইঘাট উপজেলার ছোট মির্জারঘর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দুপুরে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতার আলমাছ উদ্দিন ওরফে সাজু। পরে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌর শহর থেকে তৌহিদুল ইসলাম ফরহাদ নামক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ওইদিন দিবাগত রাতে ফরহাদ বড়লেখা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (৭ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেউ (থানা বাজার) এলাকার কাইয়ুম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায়। এসময় ফরহাদের চুরি হওয়া মোটরসাইকেলের যন্ত্রাংশ পরিবর্তনকালে হাতেনাতে আলমাছ উদ্দিন ওরফে সাজুকে আটক করা হয়। সাজু পুলিশের কাছে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার মোটরসাইকেল চোর সাজুকে আদালতে সোপর্দ করেন। সেখানে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘মোটরসাইকেল চুরির মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলা ডিবি পুলিশের সহায়তায় কোম্পানীগঞ্জ থেকে আলমাছ উদ্দিন ওরফে সাজুকে গ্রেফতার করা হয়। আলমাছ তার ওয়ার্কশপে চুরি হওয়ায় মোটরসাইকেলটির যন্ত্রাংশ পরিবর্তন করছিল। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। আলমাছ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরও একাধিক চোরের নাম বলেছে। এছাড়া চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। আলমাছ মোটরসাইকেল চুরিতে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি চুরি হওয়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ পরিবর্তন করে অন্যত্র বিক্রি করে।’

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!