কমলগঞ্জে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

কমলগঞ্জে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে পতনঊষার ইউনিয়ন পরিষদ ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান।

Manual8 Ad Code

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ মল্লিক সাগর, সাবেক সভাপতি স্বপন চন্দ্র দাস, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথ, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সুরুজ আলী, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস শহীদ প্রমুখ।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!