বড়লেখায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে রোববার বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন, আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) আওতায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, নিকাহ্ রেজিষ্ট্রার (কাজী), শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভুমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual3 Ad Code

ব্র্যাক সেল্প প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, থানার এসআই জাহেদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আব্দুস সালাম, কাজী জিয়াউল ইসলাম, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোজিনা বেগম, বড়লেখা মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, ব্র্যাকের এসোসিয়েট অফিসার পলি আক্তার, কাজী জাবেদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!