কমলগঞ্জে মোটরসাইকেল চাপায় প্রাণ গেলো পথচারীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে মোটরসাইকেল চাপায় প্রাণ গেলো পথচারীর

  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে গত রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টায় ভানুগাছ-মাধবপুর সড়কের তাঁতবোর্ডের পার্শ্বে মোটরসাইকেল দিয়ে চাপা দেয় বিশ্বজিৎ সিংহ (৪৬) নামে এক পথচারীকে।

এসময় মোটর সাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুজন পাঁকা সড়কে উল্টে পড়ে। পরে স্থানীয়রা মুমুর্ষু অবস্থায় বিশ্বজিৎকে ও গুরুতর আহত মোটরসাইকেল চালক ভানুগাছ বাজারের ডেকোরেটার্স ব্যবসায়ী আব্দুল হালিম ও গাড়ী চালক সত্তার মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত সাড়ে ১২ টার দিকে বিশ্বজিৎ সিংহ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত বিশ্বজিৎ সিংহ মাধবপুর ইউনিয়ন এর বাঘবাড়ি গ্রামের মৃত নরেন্দ্র কুমার সিংহের একমাত্র ছেলে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন পথচারী মারা গেছে এবং দুই মোটরসাইকেল আরোহী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!