বড়লেখা ইউএনও’কে সিনিয়র সিটিজেন ফোরামের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বড়লেখা ইউএনও’কে সিনিয়র সিটিজেন ফোরামের সংবর্ধনা

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি ও বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা প্রশাসনে বদলী উপলক্ষে উপজেলা অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ গত শনিবার দুপুরে তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবীণ সংঘের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আব্দুস সাত্তার।

Manual5 Ad Code

সংগঠনের সহসভাপতি কৃপাময় পালের সভাপতিত্বে ও লাইফ মেম্বার হাফেজ খলিলুর রহমান শাহীনের সঞ্চালনায় রতুলীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সদ্য পদোন্নতি প্রাপ্ত বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চত্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রবীন নাগরিক সংঘের সদস্য সাবেক সহকারী ভুমি কর্মকর্তা রনজিত কুমার পাল, ডা. আইনুল ইসলাম, ডা. আজির উদ্দিন, লাইফ মেম্বার আব্দুল মন্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!