বড়লেখা সরকারী কলেজে খন্ডকালিন প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখা সরকারী কলেজে খন্ডকালিন প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ

  • মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা সরকারী ডিগ্রী কলেজে খন্ডকালিন প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এব্যাপারে ইংরেজি বিষয়ের প্রভাষক পদপ্রত্যাশী ভুক্তভোগী এমরুল হোসেন মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ বড়লেখা সরকারী কলেজের ফেসবুক পেইজে অন্যান্য বিষেয়ের সাথে ইংরেজি বিষয়ে খন্ডকালিন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে ইংরেজির প্রভাষক পদে আবেদন করেন এমরুল হোসেন। ৫ সদস্যের নিয়োগ বোর্ড গত ১৪ সেপ্টেম্বর লিখিত ও ১৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষার আয়োজন করে। এতে এমরুল হোসেন প্রথম হন। নিয়োগ বোর্ডের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ডেকে নিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি মানসিকভাবে বড়লেখা ডিগ্রী কলেজে যোগদানের প্রস্তুতি নেন। কিন্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য বিশ্বস্ত সূত্রে জানতে পারেন তার নিকটকতম প্রতিদ্ব›দ্বীকে (যিনি ২০% নম্বর কম পেয়েছেন) আগামী ১ অক্টোবর যোগদানের জন্য নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

ভুক্তভোগী এমরুল হোসেন জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া স্বত্ত্বেও রহস্যজনক কারণে অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তিনি এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বড়লেখা ডিগ্রী কলেজের ইংরেজির খন্ডকালিন প্রভাষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী একজন প্রার্থী অনিয়মের লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!