দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে কমলগঞ্জের শমশেরনগর বাগানে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে কমলগঞ্জের শমশেরনগর বাগানে মানববন্ধন

  • বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

আকষ্মিকভাবে বন্ধ রাখা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা বাগান অবিলম্বে খুলে দেয়ার দাবিতে শমশেরনগর চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চা শ্রমিকরা। বুধবার ০৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় শমশেরনগর চা বাগান কারখানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Manual1 Ad Code

শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য লছমন মাদ্রাজীর সঞ্চালনায় ও পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, নারী নেত্রী মনি গোয়ালা, আশা আরনালসহ শ্রমিক নেতৃবৃন্দরা।

Manual6 Ad Code

বক্তারা বলেন, গত ২৭ জুলাই থেকে বে-আইনীভাবে দলই চা বাগান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এই চা বাগানের ব্যবস্থাপক নানা কারণে বিতর্কিত। চা বাগানের ছায়াদানকারী গাছ কেটে বিক্রিসহ না অনিয়মের সাথে তিনি জড়িত। গত ২৩ জুন তিনি সে চা বাগানের এক শ্রমিক সন্তানকে বেদড়কভাবে পিটিয়ে আহত করে উল্টো তার চা বাগান থেকে বিতাড়িত করতে চান। এর প্রতিবাদে দলই চা বাগানে এক দিনের কর্মবিরতি পালন হয়। এরপর ইউনিয়ন পর্যায়ে দু’দফা সমঝোতা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। শান্তিপূর্ণভাবে দলই চা বাগানে কাজ চললে কোম্পানী মিথ্যে অজুহাত দেখিয়ে আইন পরিপন্থী আকস্মিকভাবে ঈদের ৫ দিন আগে নোটিশ টাঙ্গিয়ে অনির্দিষ্টকালের জন্য দলই চা বাগান বন্ধ ঘোষনা করে। এরপর ২৯ জুলাই ও গত ৪ আগষ্ট কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদে দু’দফা বৈঠকেও দলই চা বাগান খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাই এখন থেকে চা শিল্পাঞ্চলে জোরালো আন্দোলন গড়ে তুলতে বুধবার সকালে শমশেরনগর চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Manual3 Ad Code

বক্তারা আরও বলেন, ইতোমধ্যেই কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এখন পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলাসহ অন্যান্য অঞ্চলের চা বাগানে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!