বড়লেখায় মৃত গরুর মাংস বিক্রি : মাটিচাপার নির্দেশ ভ্রাম্যমাণ আদালতের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় মৃত গরুর মাংস বিক্রি : মাটিচাপার নির্দেশ ভ্রাম্যমাণ আদালতের

  • রবিবার, ২ অক্টোবর, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার রতুলী বাজারে ‘মামা-ভাগ্না’ নামক খসাইখানায় রোববার সকালে স্থানীয়রা মৃত গরুর মাংস বিক্রিকালে ব্যাপক মাংস আটক করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন।

Manual3 Ad Code

এসময় উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, উপ-সহকারী ভুমি কর্মকর্তা আব্দুস সহিদ, রতুলী বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুল, সাবেক সাধারণ সম্পাদক ছয়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সকাল থেকেই অভিযান চালানো হলেও খবর পেয়েও ঘটনাস্থলে যাননি স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী। অভিযোগ রয়েছে তাকে মাসোয়ারা দিয়ে আসাধুরা লাইসেন্স ছাড়াই উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ দোকান খুলে মাংস বিক্রি করছে। অনেকেই মৃত, অর্ধ মৃত ও অসুস্থ গশু জবাই করে বিক্রি করছে। অভিযোগ দিলেও স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী থাকেন নির্বাক।

Manual5 Ad Code

জানা গেছে, জনৈক আব্দুল আজিজ উপজেলার রতুলী বাজারে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই খসাইখানা খুলে মাংস বিক্রি করছেন। প্রায়ই পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম এলাকা থেকে তিনি মৃত গরু জবাই করে কৃত্রিম রক্ত মিশিয়ে মাংস বিক্রি করেন বলে অভিযোগ উঠে। রোববার সকালে তিনি বারইগ্রাম এলাকা থেকে একটি মৃত গরু জবাই করে রতুলী বাজারে বিক্রির জন্য মাংস নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন তা আটক করেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের নির্দেশে সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক ও সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইনের নির্দেশে উপ-সহকারী ভুমি কর্মকর্তা আব্দুস সহিদ ঘটনাস্থলে পৌঁছে মাংস থেকে পচা দুর্গন্ধ বের হতে দেখেন। প্রাথমিক পরীক্ষায় নিয়ম বহির্ভুত জবাই ও অবৈধভাবে মাংস বিক্রয়ের বিষয়টি নিশ্চিত হন। দুপুরে সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যামাণ আদালত চালিয়ে জব্দ পচা মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন জানান, লাইসেন্স ছাড়া পশুর মাংস বিক্রির নিয়ম নেই। তাছাড়া পশু জবাইর আগে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে দিয়ে পশুর স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র নিতে হয়। এক জেলায় জবাই করে অন্য জেলায় নিয়ে মাংস বিক্রি সম্পুর্ণ অবৈধ। এ মাংসের দোকানের লাইসেন্সও ছিল না। স্থানীয় লোকজন মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ করায় এবং প্রাণীসম্পদ কর্মকর্তার প্রাথমিক পরীক্ষায় মৃত মনে হওয়ায় মাংসগুলো মাটিচাপা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দোকানের মালিক পক্ষ সটকে পড়ায় জরিমানা করা যায়নি। তবে পরবর্তীতে মোবাইল কোর্ট করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!