বড়লেখায় জেলা প্রশাসকের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় জেলা প্রশাসকের মতবিনিময়

  • বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বুধবার বিকেলে মতবিনিময় সভা করেছেন।

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, স্থানীয় সরকারের সফলতা ও ব্যর্থতার উপর কেন্দ্রিয় সরকারের সফলতা-ব্যর্থতা নির্ভর করে। জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা সমন্বয় সাধন করে সরকারের কার্যক্রম পরিচালনা করলে প্রকৃত পক্ষে জনগণ উপকৃত হন। তিনি বড়লেখা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Manual2 Ad Code

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে

Manual8 Ad Code

অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, পৌসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদ্বীপ বিশ্বাস, থানার ওসি মো. ইয়াছিনুল হক, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিরাজ উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!