কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে আহত যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ভানুগাছ বাজার থেকে ফেরার পথে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সড়কের উজিরপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (২৭)। মুহুর্তের মধ্যে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে বিদ্যুতের খাম্বার উপর।

Manual8 Ad Code

এ ঘটনায় গুরুতর আহত নজরুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট রেফার করা হয়। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

Manual4 Ad Code

২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও তার জ্ঞান না ফেরায় কর্তব্যরত চিকিৎসকরা নজরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের কথা মত গত রোববার রাতে নজরুলকে সিলেট থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত আড়াই টার দিকে পথিমধ্যে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত নজরুল মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামের রজব আলির ছেলে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে কেউ তাদের জানায়নি, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!