বড়লেখায় প্রতিপক্ষের হামলায় আহত ৬ : মামলা করায় হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

বড়লেখায় প্রতিপক্ষের হামলায় আহত ৬ : মামলা করায় হুমকি

  • বুধবার, ৫ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় মসজিদের পুকুরপাড়ে ছাগল ঢুকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ ব্যক্তি আহত হয়েছেন। এদের দুইজনের অবস্থা আশংকাজনক। গত ৫ দিন ধরে তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় থানায় মামলা করায় আসামীরা বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামে মসজিদের পুকুরপাড়ে স্থানীয় খালেদ আহমদের ছাগল ঢুকে পড়ে। এর জের ধরে খালেদের ভাই আনোয়ার হোসেনের সাথে আব্দুল মালিক বচন, কয়েছ উদ্দিন, আজিম উদ্দিন ও হেলাল উদ্দিনের তর্কবিতর্ক হয়। তর্কাতর্কির ঘটনায় ঈদের নামাজ শেষে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে আনোয়ার হোসেন, খালেদ আহমদ, সাহেদ আহমদ, ফয়সল আহমদ, আজিজুর রহমান লুলু ও চান মিয়া গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আনোয়ার হোসেন ও খালেদ আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ৫ দিন ধরে সেখানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

Manual1 Ad Code

হামলার ঘটনায় আহত ফয়সল আহমদ প্রতিপক্ষের ১২ জনের বিরুদ্ধে গত ৩ আগষ্ট থানায় মামলা করেন।

Manual3 Ad Code

তিনি অভিযোগ করেন, মামলা করায় আসামী কয়েছ উদ্দিন, মামুন আহমদ, বিলাল আহমদ, জুয়েল আহমদ, হেলাল উদ্দিন, আব্দুল মালিক বচন, আছাব উদ্দিন প্রমুখ তাকেসহ আহত পক্ষের লোকজনকে প্রাণ নাশের হুমকি-ধমকি দিচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই সুব্রত কুমার দাস জানান, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তারা কেউ এলাকায় নেই। হুমকি-ধমকির বিষয়টি কেউ জানায়নি। বাদিপক্ষ জানালে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!