টিসিবির পণ্য কালোবাজারির দায়ে ডিলার শোকজ ও মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

টিসিবির পণ্য কালোবাজারির দায়ে ডিলার শোকজ ও মামলা

  • শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় টিসিবি’র পণ্য (সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি) বিক্রয়ে ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার ছুটির দিনে উপজেলা প্রশাসনকে অবহিত না করেই উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে টিসিবি পণ্য পাচারকালে উপস্থিত জনতা চার বস্তা (২০০ কেজি) চিনি আটক করেন।

এর আগে একজন ইউপি মেম্বারের সহযোগিতায় দুইশ’ উপকারভোগীর পাচার করা পণ্যের ৫০টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ওই ইউপি মেম্বার ও কালোবাজারে পণ্য ক্রেতার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া টিসিবি ডিলারকে শোকজ করেছেন ইউএনও সুনজিত কুমার চন্দ।

জানা গেছে, উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয়ের জন্য ১১২৭ জন উপকারভোগী নির্ধারিত রয়েছেন।

শুক্রবার ছুটির দিনে ইউএনও’কে না জানিয়েই টিসিবি ডিলার আতাউর রহমান অত্র ইউনিয়নে সকাল ১০ টা থেকে পণ্যবিক্রি শুরু করেন। বিকেল সাড়ে তিনটার দিকে লাইনে কার্ডধারী উপকারভোগী দাঁড়িয়ে থাকা স্বত্তে¡ও ডিলার পণ্য শেষ হয়ে গেছে জানিয়ে তাদের বিদায় করার চেষ্টা করেন।

Manual3 Ad Code

এরই মধ্যে ইউপি মেম্বার এমরান আহমদের উপস্থিতিতে মুদি ব্যবসায়ী সাইফুর রহমান ২০০ জনের প্যাকেট একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা হট্টগোল সৃষ্টি করেন। এছাড়া আরো ৪ বস্তা চিনি একটি অটোরিকশায় পাচারকালে জনতা তা আটক করেন। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে শ্যামল বাক্তি নামে একজন গ্রামপুলিশ এতে আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম গ্রাম পুলিশ পাঠিয়ে পাচার হওয়া ২০০ প্যাকেটের মধ্যে ৫০ প্যাকেট মালামাল ব্যবসায়ী সাইফুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিনসহ একদল পুলিশ নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান।

Manual1 Ad Code

কিন্ত এর আগেই সরিয়ে ফেলায় অবশিষ্ট ১৫০ প্যাকেট পণ্য উদ্ধার করা যায়নি। তবে পুলিশ ইউপি কার্যালয় থেকে ১৭০ কেজি চিনি, সয়াবিন তেল ৩২ লিটার ও ৩৪ কেজি মসুর ডাল জব্দ করেছে।

Manual8 Ad Code

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বিনয় চন্দ্র দেব শনিবার দুপুরে বাদি হয়ে ইউপি মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দিন, ইউপি মেম্বার ও সহযোগীর বিরুদ্ধে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

Manual5 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, টিসিবি পণ্য বিক্রয়ে চরম অনিয়ম ও কালোবাজারে বিক্রির সাথে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ডিলারকেও শোকজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!