আদালতে মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আদালতে মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের ও প্রতিপক্ষকে হয়রানির অভিযোগে জরিমানা করা হয়েছে। জানা যায় সি.আর ১৯৩/২০১৫ (কুলাউড়া) নং মামলার বাদী মোঃ শফিক মিয়াকে ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারায় ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

Manual3 Ad Code

একই সঙ্গে ওই মামলার খালাসের আদেশ প্রাপ্ত ৫ জন আসামীদের ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে এক হাজার টাকা করে প্রদান অনাদায়ে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান গতকাল (সোমবার) দুপুরে এই আদেশ দেন।

Manual7 Ad Code

জানা যায় ২০১৫ সালের আগষ্ট মাসের ১২ তারিখে বর্ণিত মামলার বাদীর বসত বাড়ি সংলগ্ন কবরস্থানের জায়গার বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বাদী মোঃ শফিক মিয়া প্রতিপক্ষ ১৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ২০২২ সালের ২১ আগষ্ট তারিখের রায়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে নির্দোষ সাব্যস্তে খালাস দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!