বড়লেখায় অসচ্ছল কলেজছাত্রীকে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সেলাই মেশিন প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা

বড়লেখায় অসচ্ছল কলেজছাত্রীকে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সেলাই মেশিন প্রদান

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মানবসেবায় ভিন্ন মাত্রা এবং ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করে বড়লেখাবাসীর আস্থা অর্জনকারী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে তার মানবতার পরাকাষ্ঠা দেখালো বড়লেখার নারী শিক্ষা প্রসারের অন্যতম বিদ্যাপীঠ নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অসচ্ছল পরিবারের শিক্ষার্থী জোনাকি রাণী দাসকে সাবলম্বী করতে আত্ম-কর্মসংস্থানের সহায়ক হিসেবে একটি সেলাই মেশিন উপহার দিয়ে।

সোমবার বিকালে নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীর হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে এর শুভাকাঙক্ষী শামীম আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র অন্যতম দাতা ও শুভাকাঙক্ষী, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, কলেজের সিনিয়র প্রভাষক এমএ হাসান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান তাজ, কেছরিগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আহমদ খাঁন প্রমূখ।

Manual1 Ad Code

উল্লেখ্য কলেজের অধ্যক্ষ উপকারভোগী ছাত্রীর পারিবারিক অসচ্ছলতার বিষয়টি বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নজরে দিলে সংগঠনটি আত্ম কর্মসংস্থানের সুবিধার্থে দ্রæততার সাথে সেলাই মেশিনটি প্রদানের উদ্যোগ নেয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!