বড়লেখায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন- হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা

বড়লেখায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান। বুধবার (১৯ অক্টোবর) রাতে ওসি’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনিষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বড়লেখা থানায় যোগদান করেন।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় নবাগত ও ওসি মো. ইয়ারদৌস হাসান সবধরণের অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকরা সমাজের দর্পণ। এজন্য বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি, আপনারা সবসময় পুলিশের পাশে থাকবেন, পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদেরও পেশাগত কোন তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করবো। এসময় সাংবাদিকরা পুলিশকে আইনশৃঙ্খলা স্থিতিশীল, অপরাধ নির্মূলসহ নীতিগত সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Manual4 Ad Code

থানার এসআই হাবিবুর রহমান (পিপিএম)-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বড়লেখা আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, দৈনিক যুগান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, একাত্তর টিভি প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি খলিলুর রহমান, বাংলাদেশ খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন, সময়ের আলো প্রতিনিধি আশফাক জুনেদ, বায়ান্ন টিভি প্রতিনিধি এবাদুর রহমান জাকির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!