কমলগঞ্জে ধলাই নদীতে বিষ ঢেলে মাছ নিধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ ঢেলে মাছ নিধন

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে রোববার আবারো বিষ ঢেলে মাছ শিকার করা হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে মাছসহ জলজ প্রাণী। অসাধু মাছ শিকারী চক্র অব্যাহতভাবে ধলাই, লাঘাটাসহ বিভিন্ন নদীতে বিষ ঢেলে মাছ শিকার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে নির্বিকার।

Manual2 Ad Code

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ধলাই নদীর উজানে দুস্কৃতিকারীরা বিষ ঢেলে দেয়। নদীতে দেয়া বিষ গড়িয়ে যেতে যেতে ছোট বড় নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। উপজেলার উত্তর আলেপুর, কুমড়াকাপন গ্রাম এলাকায় শিশু কিশোর ও স্থানীয়রা মাছ ধরতে নদীতে ঝাপিয়ে পড়ে। মৃগেল, পুটা মাছসহ ছোট-বড় নানা প্রজাতির মাছ ভেসে উঠে। ইতিপূর্বে ধলাই ও লাঘাটা নদীতে কয়েক দফা বিষ ঢেলে মাছ শিকার করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

কমলগঞ্জের হাওর ও নদী রক্ষা আঞ্চলিক কমিটির সদস্য সচিব ও পতনউষার ইউপি সদস্য তোয়াবুর রহমান, কৃষক মানিক মিয়া, শিক্ষক ফেরদৌস খান, শমশেরনগরের কৃষক মোবাশ্বির আলীসহ স্থানীয় সচেতন মহল জানান, ধলাই, লাঘাটা ও পলক নদীতে ঘনঘন বিষ ঢেলে মাছ শিকার করা হচ্ছে। এতে জলজ জীববৈচিত্র্যসহ পরিবেশেরও মারাত্মক ক্ষতি বয়ে আনছে। এসব বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে তারা দাবি করেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ধলাই নদীতে কে বা কারা বিষ ঢেলে মাছ শিকার করছে। সেখানে আমাদের একার পক্ষে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। তাছাড়া নদী, খাল, বিলে বিষ প্রয়োগ, বাঁশের খাঁটি ও কারেন্ট জালের বিষয়ে অভিযান চালাতে ভ্রাম্যমান আদালত ছাড়া কোন শাস্তি দেওয়া সম্ভব হয় না। কাজের ঝামেলায় সবসময় ভ্রাম্যমান আদালত নিয়ে যাওয়াও সম্ভব হয়না। তবে এসব বিষয়ে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন বলেন, এসব অপরাধের সাথে কারা সম্পৃক্ত তার সন্ধান বের করতে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি কোনভাবে কেউ তথ্য জানাতে পারেন তাহলে গোপনীয়তা বজায় রেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!