ভূরুঙ্গামারীতে ভোক্তা আইনে জরিমানা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বাল্যবিয়ের কারিগর কাজী মঈনের লাইসেন্স বাতিল কমলগঞ্জে ধলাই নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত বড়লেখা ফ্যামিলি প্ল্যানিং অফিসের বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত জুড়ীতে মাসুমা টিম্বাস এন্ড ফার্নিচারের ৪০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় চা বাগানে অনুমোদন ছাড়াই গাছ কাটার অভিযোগ বড়লেখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি আলোচনা ও চারা বিতরণ কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ভোক্তা আইনে জরিমানা 

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।
২৩ অক্টোবর (রবিবার) দুপুরে ভূরুঙ্গামারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বাজার থেকে খোলা জিরা সংগ্রহ করে বাবা জিরার নকল প্যাকেটে মোড়কীকরণ করে বিক্রয় অপরাধে ভূরুঙ্গামারী বাজারের মোল্লা স্টোরের মালিক আমান উল্লাহকে ২০ হাজার টাকা এবং চিনির মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই বাজারের গোপাল স্টোরের মালিক শ্রী কৃষ্ণ চন্দ্র পালকে ১ হাজর টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় ২ বস্তা বাবা জিরার নকল প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!