কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ৫ দিনব্যাপি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে গত রোববার (২৩ অক্টোবর) রাত ৮টায় মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা লক্ষী নারায়ন সিংহ, উস্তাদ কুঞ্জ সিংহ, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা, আব্দুল গফুর চৌধুরী মহিলা করেজের প্রভাষিকা শর্মিলী সিনহা, ললিতকলা একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহা, মণিপুরি নর্তনাঙ্গন কলকাতার পরিচালক ও নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। পরে নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও কঙ্কনা সিং একক দুটি নৃত্য পরিবেশন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় মণিপুরিসহ বিভিন্ন জনগোষ্ঠীর ১৬ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। আমন্ত্রিত অতিথিরা মণিপুরি ললিতকলা একাডেমির পক্ষ থেকে প্রশিক্ষক কঙ্কনা সিংকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। পরে কর্মশালায় অংশগ্রহনকারী নৃত্যশিল্পীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন।

Manual7 Ad Code

সমাপনী অনুষ্ঠানে ললিতকলা একাডেমির কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!