বড়লেখায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বুধবার দুপুরে গণসচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিএনআরএস সূচনা কর্মসূচির সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করেছে।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা মিছবাউর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সিএনআরএস সূচনা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মোবারক হোসেন চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!