কুলাউড়ায় ৪ পুলিশের উপর হামলা : চাঁদা দাবির অভিযোগ চা শ্রমিকদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

কুলাউড়ায় ৪ পুলিশের উপর হামলা : চাঁদা দাবির অভিযোগ চা শ্রমিকদের

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা,  কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের একটি চা-বাগানে ৪ পুলিশ সদস্যের উপর হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে চা শ্রমিকরা। এ সময় পুলিশের ব্যবহৃত দু’টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে ইউনিয়নের দিলদারপুর চা-বাগানের পূজাম-পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব মাহাবুব ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্যামাপূজা উপলক্ষে সোমবার রাত থেকে দিলদারপুর চা-বাগানের শ্রমিকদের উদ্যোগে বাগানের পূজাম-পে বিভিন্ন অনুষ্ঠান চলছিলো। স্থানীয় কিছু লোক মন্ডোপের পাশে জুয়া ও তাস খেলছিলেন। মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিনসহ ৪ পুলিশ সদস্য সাদা পোশাকে সেখানে উপস্থিত হয়ে জুয়া ও তাস খেলোয়াড়দের মারধর করে আটকের চেষ্টা করেন। তখন উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে সাদা পোষাকদারীদের (পুলিশ সদস্য) উপর হামলা চালায়। প্রাণ বাচাতে গিয়ে পুলিশ সদস্যরা ম-পের পাশের এশটি গিয়ে আশ্রয় নেন।

এসময় উত্তেজিত লোকজন রাস্তার পাশে রাখা পুলিশ সদস্যদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে বাগান ও আশপাশ এলাকার শতাধিক লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

Manual3 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাগান শ্রমিক জানান, মঙ্গলবার সন্ধ্যা পরে কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিন অপরিচিত আরও ৩জন সাদা পোষাকের পুলিশ নিয়ে মন্ডোপে এসে আমাদের কাছে টাকা দাবী করেন। কেন টাকা দেবো এমনটি বলার সাথে সাথে আক্কাস ও তার সহযোগীরা আমাদের মারধর করে আটকের চেষ্টা করেন। তখন উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে তাদের উপর হামলা করেন।

এদিকে পাশ্র্ববর্তী বিজয়া চা-বাগানের কয়েকজন শ্রমিক জানান, সন্ধ্যার পরপরই আক্কাস দারোগা এবং আরও ৩জন সাদা পোষাকের পুলিশ এসে আমাদের বাগানের মন্ডোপের পাশে বিভিন্ন লোকজনকে ধরপাকড়াও করেন। পরে তারা টাকা দিয়ে ছাড় পেয়েছেন। এসময় জ¦ালানী কাঠ বোঝাই একটি ট্রাক গাড়ি আটক করে চালকের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন।

Manual4 Ad Code

এদিকে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে যে, এএসআ্ই আক্কাসের সাথের দু’জন পুলিশ সদস্য কুলাউড়া থানার নয়। এমনকি তারা (পুলিশ সদস্যরা) সকলেই মঙ্গলবার (২৫ অক্টোবর) ছুটিতে ছিলেন।

কুলাউড়া থানার অভিযুক্ত এএসআই আক্কাস উদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ৩ জন কনস্টেবল সঙ্গে নিয়ে দিলদারপুর চা-বাগান এলাকায় যান। তাঁরা সাদাপোশাকে দু’টি মোটরসাইকেলে ছিলেন। ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পূজাম-পে কাছে জুয়া খেলা চলতে দেখেন। এ সময় মোটরসাইকেল থামিয়ে তিনি জুয়া খেলা বন্ধ করতে বলেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে চা বাগানের লোকেরা তাদের ওপর চড়াও হন।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব মাহাবুব পুলিশ সদস্যদের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, দিলদারপুর চা-বাগানের পূজাম-পে অনুষ্ঠান চলছিলো। পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টির সমাধান হয়ে গেছে।

Manual1 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, দিলদারপুর চা-বাগানে জুয়া খেলায় বাঁধা দেয়ার নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে খবর পেয়েছেন। কোনো পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
এব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার জাকারিয়া আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews