ফুলবাড়ীতে শিক্ষক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

ফুলবাড়ীতে শিক্ষক দিবস পালিত

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে (২৭ অক্টোবর) বৃহস্পতিবার বিভিন্ন আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ‍্যে সকাল সাড়ে ৯:০০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
স্বাগত বক্তব‍্য দেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু। সভাটি সঞ্চালনা করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞা।
আরও বক্তব‍্য দেন ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাইফুর রহমান সরকারি কলেজের অধ‍্যক্ষ রফিকুল ইসলাম,  উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন, ভাঙ্গামোড় দাখিল মাদরাসার সুপার ইসমাইল হোসেন, পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ, বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
অনুষ্ঠানে সকল প্রাথমিক বিদ‍্যালয়, মাদরাসা, মাধ‍্যমিক বিদ‍্যালয় ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!