ভারতে সাজা সাজা শেষে দেশে ফিরল বড়লেখার ৩ যুবকসহ ৮ বাংলাদেশি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ভারতে সাজা সাজা শেষে দেশে ফিরল বড়লেখার ৩ যুবকসহ ৮ বাংলাদেশি

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার বিভিন্ন জেলহাজতে দীর্ঘদিন কারাভোগের পর বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে শনিবার দুপুরে বড়লেখার ৩ যুবকসহ ৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছে। বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এসকল বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।

Manual2 Ad Code

ভারতে সাজাভোগের পর বাংলাদেশে প্রত্যাবর্তকারীরা হলেন- বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের মহির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল ষাটঘরি গ্রামের আতাবুর রহমান, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ গ্রামের লাল মিয়া ওরফে লালন মিয়া, বিয়ানীবাজারের মোহাম্মদ আব্দুল মতিন, রাজবাড়ীর মোহাম্মদ লাল মিয়া, কক্সবাজারের ফরিদ আলম আকাশ, রহিম মিয়া ফেরদৌস ও ফাইমা বেগম।

Manual8 Ad Code

বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোষ্টের ইনচার্জ এসআই মওদুদ আহমদ রুমি জানান, ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করার পর ভারতে সাজাভোগের পর দেশে প্রত্যাবর্তনকারীদের বিয়ানীবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। থানা পুলিশ পূর্ব থেকে অপেক্ষমান স্বজনদের নিকট তাদেরকে বুঝিয়ে দিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!