সিলেটে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের পুলিশ সদস্যের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

সিলেটে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের পুলিশ সদস্যের মৃত্যু

  • বুধবার, ২ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::সড়ক দুর্ঘটনায় সিলেটের জালালাবাদ থানার শিব বাজার ফাঁড়ির এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এয়ারপোর্ট সড়কে মঙ্গলবার রাত ৩টার টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জপলার পাড় এলাকার মৃত নন্দ কিশোর সিংহের ছেলে সুমন সিংহ ওরফে বাবলু (৩০)।

Manual7 Ad Code

জানা যায়, সুমন সিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মিশন শেষ করে সিলেটের জালালাবাদ থানার শিব বাজার পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ঘটনার দিন রাতে মটরসাইকেল যোগে ফাঁড়িতে যাওয়ার পথে এয়ারপোর্ট সড়কে ঘন কুয়াশার কারণে সড়কের পাশে দাড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা লাগলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে টহল পুলিশের একটি দল সড়কে পড়ে থাকা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সুমনের মৃত্যু হয়।

পুলিশ সদস্য সুমনের বোন লাভলী সিনহা জানান, সুমনের লাশ আনতে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এদিকে মোটর সাইকেল দুঘর্টনায় সুমনের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ী কমলগঞ্জে পৌঁছলে শোকের মাতম নেমে আসে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুমন সিংহ ওরফে বাবলুর মরদেহ সিলেট থেকে তার গ্রামের বাড়ি মাধবপুরের জপলার পাড় গ্রামে নেয়া হচ্ছে বলে জানা যায়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!