বড়লেখায় তেল প্রক্রিয়াজাত কারখানায় স্বাক্ষর জ্ঞানহীন কেমিষ্ট! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় তেল প্রক্রিয়াজাত কারখানায় স্বাক্ষর জ্ঞানহীন কেমিষ্ট!

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা পৌরশহরে গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত চটকদার বিজ্ঞাপন ও স্বাক্ষর জ্ঞানহীন একজন কেমিষ্ট দিয়ে খোলা (এমপি) সরিষার তেল প্রক্রিয়াজাত ও বোতালজাত করে বিক্রির অভিযোগে প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহ¯পতিবার বিকেলে পৌরসভার বারইগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর ও খাদ্য নিরাপত্তা কর্মকর্তা আফছার আলী এবং থানার এস.আই জিয়াউর রহমানসহ অভিয়ান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রীতম ফুড প্রোডাক্টস নামক তেল প্রক্রিয়া ও বোতলজাত করণ কারখানায় দীর্ঘদিন ধরে গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা (এম.পি) সরিষার তেল বোতলজাত করে বিক্রি করছিল কারখানাটির মালিক। বি.এস.টি.আই এর লাইসেন্সের শর্ত অনুযায়ী একজন কেমিষ্ট ও ল্যাবরোটরী টেকনিশিয়ান দিয়ে তেলের মান নিয়ন্ত্রণ করার কথা থাকলেও তেল প্রক্রিয়া জাতকরণ এ কারখানায় নেই কোন ল্যাবরোটরী, ল্যাব টেকনিশিয়ান ও কেমিষ্ট। নিয়তি বিশ্বাস নামে স্বাক্ষর জ্ঞানহীন ষাটোর্ধ এক মহিলাকে দিয়ে চালানো হয় পণ্যের মাননিয়ন্ত্রণ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেই ভেজাল তেল প্রক্রিয়া জাতকরণ কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানকালে কারখানায় গুণগতমান নিশ্চিত ছাড়াই খোলা সরিষার তেল বোতলজাত করতে এবং মেয়াদূত্তীর্ণ ব্যাপক পরিমান তেলভর্তি বোতল থাকতে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ভেজাল তেল কারখানা ‘প্রীতম ফুড প্রোডাক্টস’কে ১ লাখ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ভেজাল তেল প্রক্রিয়া জাতকরণ এ কারখানার লাইসেন্স বাতিলের জন্য বি.এস.টি.আই ও স্যানিটারী ইন্সপেক্টরকে চিঠি পাঠানো হবে। জনস্বার্থে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!