বড়লেখার দক্ষিণভাগ গণগ্রন্থাগার ও সংগ্রহশালায় বই উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

বড়লেখার দক্ষিণভাগ গণগ্রন্থাগার ও সংগ্রহশালায় বই উপহার

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার দক্ষিণভাগ বাজারে বইপ্রেমী যুবকদের প্রতিষ্ঠিত ‘দক্ষিণভাগ গণগ্রন্থাগার ও সংগ্রহশালা’এলাকায় ব্যাপক সাড়া জাগাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় খুলনায় বসবাসরত বড়লেখার সিংহগ্রামের সাবেক স্কুল শিক্ষিকা সুমনা দে’র পাঠানো দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান লেখকের ২৫০টি বই এ গণগ্রন্থাগার ও সংগ্রহশালায় হস্তান্তর করেছেন বড়লেখা সরকারী কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন।

Manual5 Ad Code

সুমনা দে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে’র মেয়ে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলীপ কুমার দত্তের স্ত্রী।

একই সময়ে সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন তার পাঠাগার থেকে ছত্রিশটি ও বিয়ানিবাজার উপজেলার ড. খছরুজ্জামান চৌধুরী ও আব্দুল হাসিব আরো ছাব্বিশটি বই উপহার দেন। গণগ্রন্থাগার ও সংগ্রহশালার পক্ষে বইগুলো গ্রহণ করেন এর অন্যতম উদ্যোক্তা কামরুল ইসলাম।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন, ড. খসরুজ্জামান চৌধুরী, পাঠাগারের উদ্যোক্তা আব্দুল হাসিব, কামরুল ইসলাম, মার্জানুর রহমান, দেওয়ান উছামা নিজাম চৌধুরী, গ্রন্থাগারিক সাহেদ আহমদ, নাসির হোসাইন, রেজাউল করিম, জাকারিয়া হোসেন, রায়হান আহমদ প্রমুখ। বই হস্তান্তরের পূর্বে গ্রন্থাগার ও সাহিত্য সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে বর্তমানে এই গণগ্রন্থাগারের বইয়ের সংখ্যা দাঁড়ালো এক হাজারে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!