‘বড়লেখা’র ইংরেজি বানান নিয়ে বিভিন্ন ব্যাংকের স্বেচ্ছাচারিতা : বিভ্রান্তি নিরসনে উদাসীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

‘বড়লেখা’র ইংরেজি বানান নিয়ে বিভিন্ন ব্যাংকের স্বেচ্ছাচারিতা : বিভ্রান্তি নিরসনে উদাসীন

  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

আব্দুর রব :

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যুগ যুগ ধরে তাদের যাবতীয় কার্যক্রমে ‘বড়লেখা’র ভুল ইংরেজি বানান ব্যবহার করছে। ১৯৪০ সালে বৃটিশ সরকার এক গ্যাজেট নোটিফিকেশনে তৎকালিন ‘জলঢুপ’ থানার একাংশ নিয়ে ‘বড়লেখা থানা’ গঠন করে। তখন থেকেই বড়লেখার ইংরেজি বানান `Barlekha’ হিসেবে প্রচলিত। সরকারি দপ্তরগুলোও বড়লেখার ইংরেজি বানান সঠিকভাবে লিখছে। কিন্তু বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো বড়লেখার ভুল ইংরেজি বানান লিখে যাচ্ছে। এতে সঠিক বানান নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একটি বৃহৎ উপজেলার নামের ইংরেজি বানান ভুলভাবে উপস্থাপন করেও তা সংশোধনের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন চরম উদাসীন। এতে বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

প্রায় ৪ মাস আগে মো. খায়রুল ইসলাম নামের এক প্রবাসী বড়লেখার ইংরেজি বানান একেক ব্যাংকের শাখায় একেক রকম লেখায় তা সংশোধনের জন্য লিখেত আবেদন জানিয়েছেন। তিনি উপজেলার টেকাহালী গ্রামের বাসিন্দা। কিন্ত ভুল বানান ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো আজও তা সংশোধন করেনি।

জানা গেছে, উইকিপিডিয়া, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বড়লেখা থানা প্রশাসন, বড়লেখা উপজেলা নির্বাচন অফিস, পৌরসভা কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে বড়লেখার ইংরেজি বানান `Barlekha’ ব্যবহার হচ্ছে, যা সঠিক। তবে বেসরকারি ব্যাংকের বড়লেখার কয়েকটি শাখা, সরকারি ব্যাংকের একটি শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কোনটিতে ‘ইধৎষবশযধ’ এর ইংরেজি বানান Borolekha, কোনটিতে `Barolakha’ ও `Barolekha’ ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউসিবিএল ব্যাংকের বড়লেখা শাখায় Barolekha, এনসিসি ব্যাংকে Baralekha, ইসলামী ব্যাংকে Barolekha, ডাচবাংলা ব্যাংকে Borolekha, পূবালী ব্যাংকে Baralekha,, উত্তরা ব্যাংকে Baralekha এবং কৃষি ব্যাংকে Borlakha লেখা হচ্ছে। এ নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।

প্রবাসী মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে দেখছি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বড়লেখার সঠিক ইংরেজি বানান ব্যবহার হচ্ছে। কিন্তু বেসরকারি ব্যাংকের শাখাগুলোতে ভুলভাবে বড়লেখার ইংরেজি বানান লেখা হচ্ছে। যে যার মত করে লিখছে। বেশ কয়েকটি ব্যাংকের শাখায় বানান সংশোধনের জন্য আমি লিখিত আবেদন করেছি। কিন্তু কোন শাখাই সংশোধনের উদ্যোগ নেয়নি। একটি উপজেলার নামের বানান বিকৃত করে উপস্থাপন ওই উপজেলার প্রত্যেক মানুষের অন্তরে চরম আঘাত করার মত ঘটনা। এসব ব্যাংকের ব্যবসাই যেন মুল লক্ষ, তাদের ইচ্ছাকৃত ভুল বানান সংশোধনের ব্যাপারে যেন কোন দায় নেই। এব্যাপারে তিনি সরকারি হস্তক্ষেপ দাবী করেন।’

Manual3 Ad Code

ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপক আবুল ফাত্তাহ চৌধুরী বলেন, ‘প্রবাসীর লিখিত আবেদন পেয়ে তা প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন। প্রধান কার্যালয়ের নির্দেশ ছাড়া আমাদের সংশোধন করার সুযোগ নেই।’ একই রকম বক্তব্য দিয়েছেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক অজয় কুমার দত্ত, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ নুরুজ্জামান।

পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘আমরা বড়লেখার সঠিক ইংরেজি বানান লিখছি। তবে ব্যাংকসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যুগ যুগ ধরে বড়লেখার ইংরেজি বানান ভুলভাবে লিখছে। এটা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। একটা উপজেলার ইংরেজি বানান বিকৃত, ভুলভাবে ও ইচ্ছেমত লেখাটা খুবই অন্যায় কাজ।’

Manual1 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, ‘বিষয়টি তারও নজরে এসেছে। প্রতিষ্ঠানগুলোকে অফিসিয়ালি বলে দেওয়া হবে। বড়লেখার সঠিক ইংরেজি নাম যাতে তারা ব্যবহার করেন।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!