ফুলবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

ফুলবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন

  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ নভেম্বর বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চত্বরে দিনব‍্যাপী এ মেলায় সকল দপ্তর স্টল প্রদর্শন করে। মেলা উপলক্ষ‍্যে সকাল সাড়ে ৯ টায় মেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া মিঞার পরিচালনায়
প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। স্বাগত বক্তব‍্য দেন সহকারী প্রোগ্রামার আজমল আফসার।
বিশেষ অতিথির বক্তব‍্য দেন, উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু,   ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, মাধ‍্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম‍্যান হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু।
এ সময় সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীসহ সূধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!