বড়লেখায় স্ত্রী শ্বশুড় শ্বাশুড়ির বিরুদ্ধে প্রবাসীর যৌতুক মামলা : সমন জারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বড়লেখায় স্ত্রী শ্বশুড় শ্বাশুড়ির বিরুদ্ধে প্রবাসীর যৌতুক মামলা : সমন জারি

  • মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার ব্যতিক্রমী একটি যৌতুক দাবী মামলা রুজু হয়েছে। মামলাটি করেছেন উপজেলার শ্রীধরপুর গ্রামের প্রবাস ফেরত নুরুল ইসলাম। এই যৌতুক নিরোধ আইনের মামলায় তিনি স্ত্রী, শ্বশুড়, শ্বাশুড়িসহ চারজনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে স্ত্রী লিপি বেগম, শ্বশুড় মনির উদ্দিন ও শ্বাশুড়ি হোসনা বেগমের বিরুদ্ধে সমন জারি করেছেন।

Manual5 Ad Code

জানা গেছে, প্রবাস ফেরত নুরুল ইসলাম প্রায় ৫ বছর আগে বিয়ানীবাজার উপজেলার গয়লাপুর গ্রামের মনির উদ্দিনের মেয়ে লিপি বেগমকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর স্বামীর পবিারের সদস্যদের সাথে ঝগড়াঝাটি করে লিপি বেগম পিত্রালয়ে চলে যান। প্রবাসে থাকা অবস্থায় প্রতি মাসে তিনি স্ত্রীর কাছে ১০ হাজার টাকা পাঠাতেন। গত ২৮ আগষ্ট নুরুল ইসলাম দেশে ফিরছেন জানিয়ে স্ত্রীকে বাড়ীতে আসতে বলেন। দেশে আসার ১৫ দিন পূর্বে লিপি বেগম স্বামীর বাড়ি এসে বসবাস শুরু করেন। গত ২০ আগষ্ট লিপি বেগম স্বামীকে বিমানবন্দর থেকে রিসিভ করার কথা বলে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে বেরিয়ে আর বাড়ি ফিরেননি। বাড়ি ফিরে নুরুল ইসলাম স্ত্রীকে না পেয়ে খোঁজখবর করে জানতে পারেন তিনি তাকে আনতে গিয়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে পিত্রালয়ে চলে গেছেন। তিনি আর ফিরবেন না। স্ত্রী, শ্বশুড়-শ্বাশুড়ির সাথে যোগাযোগ করলে তারা বলেন ৩ লাখ টাকা যৌতুক দিলে স্ত্রীকে স্বামীর সংসারে ফেরত পাঠাবেন।

Manual6 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন জানান, স্ত্রী ও তার পিতৃপক্ষের লোকজনের যৌতুক দাবীর ব্যাপারে স্বামীর দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত ৪ আসামীর মধ্যে স্ত্রীসহ ৩ আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!