ভালুকায় শ্বশুর বাড়িতে জামাই খুন : সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

ভালুকায় শ্বশুর বাড়িতে জামাই খুন : সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code
ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় শ্বশুর বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী আহত হয়েছেন।
১৬ নভেম্বর বুধবার দিবাগত রাতে ভান্ডাব বয়ডাপারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফকরুল ইসলাম ওই এলাকার আবুল কাশেমের মেয়ের জামাই।
জানা যায়, ফকরুল ইসলামকে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী আকলিমা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভালুকা মডেল থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত আকলিমাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ময়মনসিংহের ভালুকার ভরাডোবা গ্রাম থেকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে আরজিনা আক্তার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
ভাড়া বাসার নিজ ঘরে গৃহবধূর মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভালুকা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গৃহবধূর স্বামী জসিম উদ্দিন বেশ কিছু দিন ধরে সৌদি প্রবাসী। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!