নৌকায় চড়ে বিএনপির সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নৌকায় চড়ে বিএনপির সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা

  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা , সুনামগঞ্জ প্রতিনিধি :: সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে পুরো বিভাগে বন্ধ রয়েছে গণপরিবহন। বাধ্য হয়েই তাই নদীপথে নৌকায় করে সমাবেশে যোগ দিতে সিলেট যাচ্ছেন দলটির নেতা-কর্মীরা।

Manual5 Ad Code

আগামীকাল শনিবার সকাল থেকে সিলেট নগরের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হতে যাওয়া এই সমাবেশের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী এভাবে সিলেট গেছেন।

Manual6 Ad Code

মূলত সিলেট জেলার আশেপাশের ভাটী ওঞ্চলসহ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকেও সুরমা নদী হয়ে শত শত নেতা-কর্মী সিলেট নগরের বিভিন্ন নৌঘাটে নোঙর করান তাদের নৌকা।

জানা যায়, দিরাই, শাল্লা, ছাতক, মধ্যনগর, ধরমপাশা, তাহিরপুর, নেত্রকোনা থেকে  শত শত নৌযান সিলেট গেছে।

Manual4 Ad Code

নৌযানে করে সিলেট যাওয়া নেতা-কর্মীদের কয়েকজন জানান, শুক্রবার সকাল থেকে তারা মূলত বাসে করে সমাবেশে আসার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু গতকাল সকালে হঠাৎ গণপরিবহন বন্ধের খবর জানতে পেরে গতকাল রাতেই নৌকায় যাওয়ার প্রস্তুতি নেন। পূর্ব প্রস্তুতি নিয়ে রাখায় তারা নদী পাড়ি দিয়ে সমাবেশে উপস্থিত হতে পারছেন বলে উচ্ছস্বিত নেতা-কর্মীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!