শ্রীমঙ্গলে সিনিয়র সিটিজেন আই ক্যাম্প অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে সিনিয়র সিটিজেন আই ক্যাম্প অনুষ্ঠিত

  • শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী সিনিয়র সিটিজেন আই ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম পাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত আই ক্যাম্পের উদ্বেধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গলের আয়োজনে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন শ্রীমঙ্গলের সহযোগীতায় এবং বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার এর চিকিৎসা সেবায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি.এন,এস. বি সদস্য অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সাবেক সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, জেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার, সাবেক ব্যাংকার মো: খোরশেদ আনোয়ার, প্রফেসর লোকেশ চন্দ্র দেব. দুপ্রকের সাবেক সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, শিক্ষক রহিমা বেগম, মহিলা কাউন্সিলর শারমিন জাহান বিএনএসবি’র ডাঃ চন্দ্র সরকার কর, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ আবদুল বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিলেট বিভাগের প্রধান ইসমাইল মাহমুদ ও সাংবাদিক মামুন আহমেদসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

আই ক্যাম্পে ৫শ’ রোগীকে ফ্রী চক্ষু চিকিৎসা দেয়া হয়। এছাড়াও শতাধিক নির্বাচিত এমার্জেন্সি রোগীদের বিনামূল্যে অপারেশনের প্রয়োজনে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!