১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু ইব্রাহিমের : উৎকন্ঠায় পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু ইব্রাহিমের : উৎকন্ঠায় পরিবার

  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ১০ দিনেও সন্ধান মেলেনি ৬ বছর বয়সী শিশু ইব্রাহিমের। এদিকে শিশুটির খোঁজ না পাওয়্য়া উৎকন্ঠায় রয়েছে পরিবার।

Manual4 Ad Code

গত ১০ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুরনই গ্রামের মো. হযরত আলীর ছেলে।

Manual2 Ad Code

এ ঘটনায় গত ১১ নভেম্বর শুক্রবার রাতে শিশু ইব্রাহিমের পিতা হযরত আলী আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিশুটির বাবা হযরত আলী বলেন, ইব্রাহিম স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে। সে গত বৃহস্পতিবার সকালে খেলার কথা বলে শিশু ইব্রাহিম বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। বাড়ির পাশে নদীর পানিতে ডুবে যেতে পারে এমন শঙ্কায় স্থানীয় জেলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ডুবারু টিম দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করেও শিশুটির কোন সন্ধান না পাওয়ায় শুক্রবার রাতে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Manual8 Ad Code

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গত ১১ নভেম্বর শুক্রবার রাতে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!