শ্রীমঙ্গল ভূনবীর ইউনিয়নে দুপ্রকের দুর্নীতিবিরোধী মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গল ভূনবীর ইউনিয়নে দুপ্রকের দুর্নীতিবিরোধী মতবিনিময়

  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: দুর্নীতিকে ‘না’ বলুন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচিত ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে দুর্নীতিবিরোধী ধারাবাহিত ৪র্থ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার ২০নভেম্বর সকাল ১১ টায় উপজেলা ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের প্রতিনিধিদর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর আয়োজনে ও ভূনবীর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রশীদ।

Manual8 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় দুপ্রকের পরিচিত, কার্যক্রম ও মতবিনিময়ের বিষয়বস্তু ব্যাখ্যা করেন উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার এবং দূর্নীতি প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।

মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, ইউপি সদস্য মো: আব্দুল ওয়াহিদ, রঞ্জন বিশ^াস, মহিলা সদস্য সবিতা ধর, মিনারা বেগম ও উদ্যোক্তা মো: জিয়াউর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব অরুন দত্ত, ইউপি সদস্য হালেমা বেগম, রাসেন্দ্র কুমার দেব, তাহির মিয়া, মোহাম্মদ আলী, মো: জালাল মিয়া, ছালেক মিয়া, সাবেক ইউপি সদস্য জসিম আহমেদ ও সনাকের ইয়েস সদস্য নাইমার রহমান ইমনসহ ইউনিয়নের সেবার সাথে জড়িত ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রশীদ বলেন, তিনি বিভিন্ন সময়ে ৬বারের মতো নির্বাচিত হয়ে এলাকায় ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছেন। তিনি কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, এখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। ওয়ার্ড পর্যায়ে ষ্টেডিং কমিটির ও উঠান বৈঠকের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্যক্রম ও প্রকল্প গ্রহণ করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews