বড়লেখায় টিলা ধ্বংস করে মাটি কর্তনের দায়ে পাঁচ ব্যক্তির কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় টিলা ধ্বংস করে মাটি কর্তনের দায়ে পাঁচ ব্যক্তির কারাদণ্ড

  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় প্রাকৃতিক টিলা ধ্বংস করে মাটি কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। রোববার দুপুরে উপজেলার হিনাইনগর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

অভিযানের সময় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

দণ্ডিতরা হলেন- উপজেলার হিনাইনগর গ্রামের ফেরদৌস আহমদের ছেলে কাওসার আহমদ, মৃত সোনাহর আলীর ছেলে আব্দুল লতিফ, আব্দুশ শহীদের ছেলে জয়নুল আহমদ, আবুল কাশেমের ছেলে শাকিল আহমদ ও ময়নুল ইসলামের ছেলে সাজু ইসলাম। ভূমি মালিক কাওসার আহমদ শ্রমিকদের নিয়ে টিলা কেটে পাশ্ববর্তী স্থান ভরাট করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়।

Manual7 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, টিলা ধ্বংসকালে ভূমি মালিকসহ ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!